• লিড নিউজ
  • খেলাধুলা

শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন জয়সুরিয়া

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন ক্রিস সিলভারউড। তার জায়গায় লঙ্কানদের অর্ন্তবর্তী কোচের হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক তারকা ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই তারকাকে এবার পূর্ণ মেয়াদে প্রধান কোচের দায়িত্ব দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

আজ সোমবার জয়সুরিয়ার স্থায়ী করার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সনাৎ জয়সুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিচ্ছে। ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সকে বিবেচনায় নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি।’

জয়াসুরিয়ার অধীনে এখন পর্যন্ত ৩টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে লঙ্কানরা। ২৭ বছর পর এই প্রথম ভারতীয়দের বিপক্ষে ওডিআই সিরিজ জিতলো তারা। যদিও এর আগের টি-টোয়েন্টি সিরিজটি হেরেছিল শ্রীলঙ্কা।

ভারত সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় শ্রীলঙ্কা। সিরিজের ফাইনালে ম্যাচে দ্য ওভালে ৮ উইকেটে জয় পায় লঙ্কানরা। এটি ছিল ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়।

এরপর জয়সুরিয়ার বাতলে দেওয়া কৌশলে নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট ২-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। কিউইদের বিপক্ষে এটা ছিল ১৫ বছর পর শ্রীলঙ্কার প্রথম টেস্ট সিরিজ জয়।সাদা বলের সিরিজ দিয়ে শ্রীলঙ্কার স্থায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন জয়সুরিয়া। তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

 

মন্তব্য (০)





image

সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একব...

image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

  • company_logo