• কূটনৈতিক সংবাদ

খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলার অভিযোগ রয়েছে।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে খাস্তগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, খোরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন।

খাস্তগীর বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo