• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ও লেবাননে ইসরাইলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় শনিবার তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ইসরাইলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি হাত মিলিয়ে তা নেভাতে না পারি, তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছাবে। 

তিনি বলেন, আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আমরা ইসরাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না। যার ফলে এ রক্তপাত দিন দিন বাড়ছে।

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসরাইল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন তরে অজুহাত খুঁজছে। 

এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরাইল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।  

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo