• বিশেষ প্রতিবেদন

 আন্দোলনের মুখে যৌথবাহিনীর সহায়তায় বের করা হলো অবরুদ্ধ কলেজ অধ্যক্ষকে

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দুর্নীতি, সেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে অধ্যক্ষ অপসারণের দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ না থাকায় অবরুদ্ধ করে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে। পরে যৌথবাহিনীর সদস্যের সহায়তায় ২ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে তারা প্রশাসনিক ভবন ঘোরাও করে রাখে। 

শিক্ষক ও কর্মচারীরা জানায়, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ ক্ষমতার অপব্যবহার করেছে প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক। এছাড়া গত তিন মাসে কলেজের ফান্ড থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ অবস্থায় তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন তারা। অধক্ষ্য না থাকায় কলেজের প্রশাসনিক ভবনে আটকে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে৷ পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। 

এদিকে অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও বড় আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনো প্রমান নেই। 

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo