• লিড নিউজ
  • খেলাধুলা

তৃতীয় দিনে বৃষ্টি না হলেও একটি বলও মাঠে গড়াল না!

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতা যেন পিছু ছাড়ছে না কানপুর টেস্টের। দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

এবার তৃতীয় দিনে বৃষ্টি না হলেও একটি বলও মাঠে গড়াল না।

কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের আগে আর বল মাঠে গড়ায়নি। যদিও মাঠের বেশিরভাগ কাভার তুলে ফেলা হয়েছিল। শোনা যাচ্ছিল, মাঠ খেলার উপযোগী।  

বাংলাদেশ সময় পৌনে একটার দিকে মাঠ পরিদর্শন করেন চতুর্থ আম্পায়ার। মাঠ শুকানোর কাজ চলছিল তখন। লাঞ্চের পর খেলা হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা।  

পরবর্তী মাঠ পরিদর্শন হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তৃতীয় দফা মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলের খেলোয়াড়রা অবশ্য আজও হোটেল থেকে মাঠে আসেননি।  

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। পরে দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে।  

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo