• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৈরুতে গতকাল (২৭ সেপ্টেম্বর) তাদের পরিচালিত বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ওই হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকিও নিহত হয়েছে বলে দাবি আইডিএফের।

আইডিএফ জানায়, সুনির্দিষ্ট গোয়ন্দা তথ্যের ভিত্তিতে বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা। হামালার সময় হিজবুল্লাহর শীর্ষ নেতারা সেখানেই অবস্থান করছিলেন। খবর রয়টার্স, বিবিসি।

এর আগে নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। যদিও হামলার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে ইরানি এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়ে আসছিল।

বৈরুতে ওই হামলায় দাহিয়ে এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবন ধসে গেছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না।

মন্তব্য (০)





image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

  • company_logo