• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে চান জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কিভাবে রাশিয়ার বিরুদ্ধে আড়াই বছরে ধরে চলা যুদ্ধ সহজে শেষ করা যায় তার ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ মাসেই সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির। 

কিয়েভে একটি আন্তর্জাতিক সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আমি তাকে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব।

তবে এ সময় তিনি বিজয় পরিকল্পনার ব্যাপারে কিছু জানাননি। তিনি বলেছেন, তার প্রস্তাবে আন্তঃসংযুক্ত সমাধানের একটি সিস্টেম সম্পৃক্ত থাকবে যেটি ইউক্রেনকে পর্যাপ্ত শক্তি দেবে এবং এই যুদ্ধকে শান্তির পথে ফেরানোর জন্য যথেষ্ট হবে।

কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য সবুজ সংকেতে পেত পশ্চিমা বিশ্বকে চাপ দিচ্ছে। তাদের দাবি, এটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে ইতিমধেই পশ্চিমারা রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছে। 

জেলেনস্কি আরও বলেন, তিনি নভেম্বরে যুদ্ধের অবসান ঘটাতে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা উপস্থাপন করতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে চান, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

মন্তব্য (০)





image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

  • company_logo