• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৪০ হাজার ৯০০ জনে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে। নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই নারী ও শিশু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনে আরও অন্তত ৯৪ হাজার ৪৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।বিশ্ব সম্প্রদায়ের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবির পরও ইসরাইল অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলে আসছে, ‘গাজায় যুদ্ধের সব নিয়ম ভঙ্গ করা হয়েছে।’গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo