• খেলাধুলা

প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শুভসূচনা ব্রাজিলের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শুভসূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণীরা। দুর্দান্ত জয়ে বি-গ্রুপের শীর্ষে আছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে ব্রাজিল। ৪ মিনিটে গোল করেন লারা ডানটাস পেরেইরা। ৯ মিনিটে ভিটোরিয়া অ্যামারালের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।এরপর ৪ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে ব্রাজিলিয়ানরা। ২৪ মিনিটে ভিটোরিয়ার দ্বিতীয় গোল আর ২৭ ও ২৮ মিনেটে গোল করেন ভেনদিতো।

এতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাকি ৪ গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।৪৯ মিনিটে গোল করেন প্রিসিলা। এরপর উৎসবে সামান্য বিরতি দেয় ব্রাজিল। ৭৭ মিনিটে ফের উৎসব শুরু করে ব্রাজিলিয়ানরা। গোল করেন মিলেনা। ৮২ ও ৮৬ মিনিটে যথাক্রমে ফিজির জাল কাঁপান ফার্নান্দা ও গিসেলে। এতে ৯-০ গোলে জয় পায় ব্রাজিল।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo