• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় তিনদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে হামাস ও ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার তিনটি ভিন্ন এলাকায় তিনদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইল। প্রথম পর্যায়ে ৬ লাখ ৪০ হাজার শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এ সিদ্ধান্তে পৌঁছেছে তারা।হস্পতিবার (২৯ আগস্ট) ডব্লিউএইচও এর একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এজন্য সকাল ৬টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত হামাস ও ইসরাইলের মধ্যে হামলা বন্ধ থাকবে।তিনি আরও বলেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে।

পরবর্তীতে আরও তিনদিনের যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে হামলা চারদিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে।বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মাইক রেয়ান বলেন, অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুইদিন প্রয়োজন হবে।পিপারকর্ন বলেন, প্রথম রাউন্ড শেষ করার চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo