• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহত হয়েছেন আরও এক জন। রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিগামী একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাহুটা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি কোস্টার খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ যাত্রী নিহত এবং আরও ১ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন।রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কোস্টারের ব্রেক ফেইল হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে নিহতদের লাশ বর্তমানে কাহুটার তহসিল সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে উদ্ধারকারী গুজ্জর জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের অধিকাংশই পুরুষ।এই কর্মকর্তা আরও বলেছেন, ‘কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।’এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘দুঃখের এই মুহূর্তে আমার সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সাথে রয়েছে।’এসময় তিনি ‘ত্রাণ কার্যক্রম আরও ত্বরান্বিত করার’ প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি ‘কাহুটায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত’। তিনি বলেন, ‘আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য্য দান করুন।’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo