ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ৮ জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ।এই বন্যায় ইতোমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। খবর এনডিটিভির।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় এক কিশোরীসহ ১০ জন মারা গেছে।তারা আরো বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।বন্যা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
সপ্তাহজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...
নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

মন্তব্য (০)