• আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নিহত ১০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লেবাননের দক্ষিণে নাবাতিহে অঞ্চলের তুল শহরে একটি আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।এছাড়াও দক্ষিণ লেবাননের রামিহ, বেইত লিফ, কৌজা, কাফারকালা এবং আইতারুনেও বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর চালানো আল-আকসা অপারেশনের পর থেকে, হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।উত্তর ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর একটি বড় অংশকে চাপে রাখতে এবং গাজায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর চাপ কমাতেই তারা এসব হামলা চালাচ্ছে বলেই দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এসব আক্রমণে ইসরাইলি শাসকগোষ্ঠীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং তাদের সামরিক সরঞ্জাম, যেমন- ট্যাঙ্ক, সেনা বাহক যান এবং সাঁজোয়া যানও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

  • company_logo