• আন্তর্জাতিক

ইসরাইলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন, ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান।  একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরাইলে হামলা পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে ইরানের জন্য।

তিনি আরো বলেন, ইরানের মিত্র হামাসই ৭ অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল। ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে আসে খুব ভালো। এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে পরিহাস৷ 

হামাসকে ছাড়াই গাজা যুদ্ধ বন্ধে কাতারে দুদিনের আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেছেন, যুদ্ধবিরতি আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে ফলপ্রসু হয়েছে। যদিও সমালোচকরা বলছে, আদৌ কোনো সিদ্ধান্ত আসেনি ওই বৈঠক থেকে।

৩১ জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন।  এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে তারা। দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

  • company_logo