ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা ৩৫ মিনিটে হয়েছে এই ভূমিকম্প। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) প্রাথমিক এক বার্তায় জানিয়েছিল, ভূকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার।
তবে পরে যুক্তরাষ্ট্রে ভূতত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এটির উৎপত্তিস্থল ছিল দ্বীপের পূর্ব উপকূলে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।এর আগে গত এপ্রিলে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা ছিল গত ২৫ বছরে ওই দ্বীপ ভূখণ্ডটির সবচেয়ে বড় ভূকম্প। এই ভূকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৭ জন।
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

মন্তব্য (০)