• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের তেল আবিবে হামাসের ভয়াবহ রকেট হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। দুটি ‘এম ৯০’ রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি। 

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে, তারা দুটি ‘এম৯০’ রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতলিতে হামলা চালিয়েছে। 

পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায়, ‘কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে যেটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্রসীমায় পড়েছে। এই ঘটনায় কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময়ে, আরেকটি রেকট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি।

এদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। 

এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, বৃহস্পতিবারের নির্ধারিত শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করে।

অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতার, মিসর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। তবে বিবিসি বলছে, গাজা যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার তার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যান্টনি ব্লিংকেন। 

ইসরায়েলি সরকার অবশ্য আগেই বলেছিল, তারা বৃহস্পতিবারের আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে হামাস নতুন করে আরও আলোচনার পরিবর্তে ইতোমধ্যেই গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনার অনুরোধ করেছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo