• খেলাধুলা

ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ গ্রিক পোল ভল্টার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ডোপিংয়ের অভিযোগে প্যারিস অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন গ্রিক পোল ভল্টার ইলেনি ক্লদিও পোলাক। ডোপ টেস্টে শরীরে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি পাওয়ায় ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

চলতি অলিম্পিকে ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া তারকাদের মধ্যে পোলাক চতুর্থ। এর আগে নিষিদ্ধ হয়েছিলেন ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর।

গত সোমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট পোল ভল্টে কোয়ালিফিকেশন পর্ব সফলভাবে সম্পন্ন করেছিলেন পোলাক। তবে ফাইনালে যেতে পারেননি। কারণ চূড়ান্ত পর্বে খেলতে গেলে জাম্পিয়ের এই খেলায় ৪.৪০ মিটার উঠতে হয়। কিন্তু পোলাক পেরেছেন ৪.২০ মিটার উঠতে।

সোমবার পোলাকের ব্যাপারে গ্রিক অলিম্পিক কমিটির (এইচওসি) কাছে অভিযোগ করে দেশটির ডোপিং বিরোধী সংস্থা। পরে মঙ্গলবার এইচওসি জানায়, দলের একজন সদস্যকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তার নাম পরিচয় জানায়নি সংস্থাটি।

এদিকে ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন পোলাক। ২০২০ সালে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া এই অ্যাথলেট জানিয়েছেন, তিনি কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন।

পোলাক বলেন, ‘কিছু দিন আগে আমার নমুনায় কিছু পাওয়া গেছে। আমি কখনই সাপ্লিমেন্ট বা প্রোটিন গ্রহণ করিনি। এটি নিষিদ্ধের মাত্রার নিচে ছিল। তাই আমি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার আয়রনের সমস্যা আছে। যে কারণে প্রতিদিনই লাল মাংস খেতে হয়। এটি অবশ্যই মাংসের মধ্যে ছিল। আমি শুধু জানি মাংসে সেই পদার্থটি রয়েছে।’

 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo