• খেলাধুলা

৪-২ গোলে স্পেনকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অলিম্পিক ফুটবলে ব্রাজিলের মেয়েরা সবশেষ ফাইনালে ওঠেছিল ২০০৮ সালে। আরও একবার ফাইনালে ওঠার লক্ষ্যে গতকাল মাঠে নেমেছিল দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বচ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ব্রাজিল।ব্রাজিলের বর্তমান দলটির সবথেকে বড় তারকা মার্তা। কার্ডজনিত নিষেধাজ্ঞায় সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের হয়ে সবথেকে বেশি গোল করা এই তারকা। তবে মার্তা না থাকলেও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ঠিকই গুড়িয়ে দিয়েছে ব্রাজিল।স্পেনের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিলের মেয়েরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোল এগিয়ে দেয় ব্রাজিলকে। স্প্যানিশ ফুটবলার ইরিনি পারদেসের গায়ে লেগে বল জালে জড়ালে লিড পায় ব্রাজিল।আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান গাবি পোর্তিলহো। ২ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৭৩ মিনিটে ফের এগিয়ে যায় ব্রাজিল।

৭৩ মিনিটে আদ্রিয়ানার গোলে স্কোরলাইন ৩-০ হওয়ার পর এক গোলের দেখা পায় স্পেন। ৮৫ মিনিটে সালমা পারালুয়েলো গোল করে স্পেনকে কিছুটা আশা দিলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশ মেয়েদের। ম্যাচের যোগ করা সময়ে আরও একবার জালের দেখা পেয়ে যায় ব্রাজিল। এরপর স্পেনও আরও একটি গোল করতে পারলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo