ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। আর এই হামলায় গত ২৪ ঘণ্টায় ৪০ ফিলিস্তিনি নিহত ও ৭১ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা। এর আগে, অজ্ঞাত ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েক মাস পর ৯০টি পচন ধরা মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
যা তাদের বর্বরতার কথা জানান দেয়। ইসরাইলের হামলা নিয়ে ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষের দাবি, দখলদার ইসরাইলি বাহিনী সেখানকার স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে। এতে বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে।
তবে ইসরাইলের দাবি, হামাসের কম্যান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি স্কুলে ইসরাইলের সেনা আক্রমণ করেছে। এর ফলে ২৫ জন মারা গেছেন। তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

মন্তব্য (০)