ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।একটি বিমানঘাঁটিতে গোপন স্থানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে এফ-১৬। আমরা এটা পেয়েছি। এ সময় জেলেনস্কির পাশে দুটি এফ–১৬ যুদ্ধবিমান দেখা যায়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ জঙ্গিবিমানের জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে।১৮ মাস অপেক্ষার পর জঙ্গিবিমানগুলো দিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেছেন, তাদের এমন আরও যুদ্ধবিমান প্রয়োজন। তবে জেলেনস্কি কোন দেশ থেকে কতগুলো জঙ্গিবিমান পেয়েছেন তা বলেননি। ইউক্রেন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের ওপর নির্ভরশীল। এই এফ-১৬ জঙ্গিবিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে সহায়ক হবে।
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...
নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...
নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

মন্তব্য (০)