• খেলাধুলা

সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করলো ডি স্মার্ট কোম্পানি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলমান বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের ক্রিকেটের পোস্টারবয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে এবার আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়লেন এই ক্রিকেটার। সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করলো ডি স্মার্ট কোম্পানি।এক সময় খেলা চলাকালেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা শো-রুম উদ্বোধনকে কেন্দ্র করে ট্রোলের সম্মুখীন হতে হয় সাবেক এই টাইগার অধিনায়ককে। অন্য অনেক প্রতিষ্ঠানের মতো তার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি ছিল ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানির।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন গতকাল রাতে তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন।এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সঙ্গে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

তবে ঠিক কী কারণে এই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে, সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। তবে চলমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। এজন্য নেটিজেনদের অনেকেই ডি স্মার্টের কর্মকর্তা দুলনের পোস্টে তাদের প্রশংসা করে মন্তব্য করেছেন।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo