• খেলাধুলা

বাতিল হলো টাইগারদের অনুশীলন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: গেল মাসেই চট্টগ্রামে শেষ হয়েছিল লাল ও সবুজ দলের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে দুইদিনের একটি ম্যাচও হয়েছিল। দুটি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দিয়েছিলেন আজ শনিবার। তার আগে আজ সকালে মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হয়েছিল স্ট্রেংথ পরীক্ষা। 

আগামীকালও হওয়ার কথা ছিল অনুশীলন। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। যে কারণে কালকের অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র কালকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। 

এর আগে আজ সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল।

কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’ এর আগে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে।

আগামীকাল রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে জানানো হয়েছে আন্দোলনের স্বমন্বয়কদের পক্ষ থেকে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই দুই টেস্টকে মাথায় নিয়েই চলছে ক্রিকেটারদের বর্তমান অনুশীলন পর্ব। 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo