• খেলাধুলা

বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে ফুটবলার এনজো ফার্নান্দেজের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং প্রাণহানিতে মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের প্রতীকী একটি ছবি পোস্ট করেছেন এই তরুণ ফুটবলার।

সে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমার সব ফলোয়াদের বলছি, আমি তোমাদের কথা শুনছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’

এর আগে গত ১৯ জুলাইও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেন এনজো। সে পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ কষ্ট পাচ্ছে, তাদের (কষ্ট লাঘবের) জন্য আমি প্রার্থনা করছি।’

২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন এনজো ফার্নান্দেজ। সে বিশ্বকাপে মধ্যমাঠে আর্জেন্টিনার বড় ভরসার নাম হয়ে ওঠেন এই তরুণ ফুটবলার। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও তার হাতেই উঠেছিল।

চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকাও জয় করেছেন এনজো। ক্লাব পর্যায়ে ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলছেন তিনি।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo