• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারী বৃষ্টির কারণে পানিতে ডুবে আছে কলকাতার বিমানবন্দর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কলকাতার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমা হয়েছে শহরটির নেতাজি সুভাস চন্দ্র বোস বিমানবন্দরেও। অবশ্য এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৃস্টির পানিতে ডুবে আছে কলকাতা বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে।কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া, সল্ট লেক এবং ব্যারাকপুরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর সেখানে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি এখন বিহার ও উত্তর প্রদেশের দিকে যাচ্ছে। এতে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

গত সপ্তাহে দিল্লির একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানি ঢুকে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এরপর সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। ভারতের আবহাওয়া দপ্তর দেশটির বিভিন্ন জায়গায় সতর্কতা সংকেত জারি করেছে। এতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo