• খেলাধুলা

ভারতকে পাকিস্তানে খেলতে যেতে রাজি করাবে আইসিসি’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান। সে হিসেবে আগামী বছর দেশটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়। যে কারণে হাইব্রিড মডেলে আয়োজনের কথাও ভাবছে আইসিসি। তবে এখনই শেষ হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সফর নিয়ে আলোচনা-সমালোচনা। 

ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও একটি সিদ্ধান্ত নিতে পারে—ভারতে ২০২৬ সালের এশিয়া কাপ বয়কট করতে পারে তারা। কয়েক দিন আগে এমন শঙ্কার কথা বলেছিলেন বিসিসিআই সহসভাপতি রাজিভ শুক্লা।

তিনি বলেছিলেন, ‘আমরা যদি পাকিস্তানে না যাই, তারা এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে।’ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, রাজিভ শুক্লার এমন মন্তব্যর পরই সবাইকে চুপ থাকতে বলেছেন মহসিন নাকভি। 

পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে, ‘এই কারণে কিছুদিন ধরে নাকভি কিংবা অন্য কোনো বোর্ড কর্তারা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না। পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারতকে রাজি করানোর দায়িত্ব আইসিসির।’

আরেকটি সূত্র পিটিআইকে বলেছে, ‘এটা স্পষ্ট, ভারত আবারও পাকিস্তানে দল না পাঠালে কী করা হবে, পিসিবি কী করতে চায়, তা জানাতে চাইছে না। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করা হয়েছে।’

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo