• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুর নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি দাহিয়েহ শহরে মঙ্গলবার (৩১ জুলাই) রাতে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

বিমান হামলায় ক্ষতিগ্রস্ত দাহিয়েহ এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং খুব সুরক্ষিত এলাকা। যেখানে রয়েছে হিজবুল্লাহর কড়া নিরাপত্তা চৌকি ও চেকপয়েন্ট। তবে হামলায় ফুয়াদ শুকুর নিহত হয়েছেন কি-না তা সেটি এখনো নিশ্চিত নয়। তাছাড়া সিনিয়র কমান্ডার নিহত হওয়ার খবর এখনো শিকার করেনি হিজবুল্লাহ।

বৈরুতের নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ওই ভবনটিতে ছিল না। খবর বিবিসি বাংলা।

ইসরায়েল বৈরুতে হামলার বিষয়টি আগেই মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছিল। ফুয়াদ শুকুরকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সিনিয়র উপদেষ্টা বলে মনে করে যুক্তরাষ্ট্র। ১৯৮৩ সালে বৈরুতে একটি মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলার মূল ভুমিকায় ছিল এই হিজবুল্লাহ নেতা। যে হামলায় অন্তত ২৪১ জন মার্কিন সৈন্য নিহত হয়েছিল। হিজবুল্লাহর এই কমান্ডারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo