• খেলাধুলা

প্যারিস অলিম্পিকে নাদালকে হারিয়ে পরের রাউন্ডে জোকোভিচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইনজুরির কারণে প্রতিন্দ্বন্দ্বিতামূলক টেনিস খেলতে না পারার কথা আগেই জানিয়েছিলেন রাফায়েল নাদাল। এবার প্রিয় লাল দুর্গেও হেরে গেলেন তিনি। তাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকের তৃতীয় রাউন্ডে উঠেছেন চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ।

দুই মহারথীর এটাই শেষ লড়াই বলে ধরছেন অনেকে। যে লড়াইয়ের শুরুটা হয়েছিল ২০০৬ সালে এই রোলা গারোতেই। ১৮ বছর পর নিজেদের মধ্যে ৬০টি ম্যাচ খেলে ফেললেন তারা। যেখানে ৩১ জয় নিয়ে এগিয়ে আছেন জোকোভিচ।

পরের রাউন্ডে উঠে সার্বিয়ান তারকা, 'আমি খুবই স্বস্তিতে আছি। সবকিছুই আমার পক্ষে যাচ্ছিল। ৬-১, ৪-০ গেমে এগিয়ে ছিলাম কিন্তু এরপর কিছুটা খেই হারিয়ে ফেলি এবং তাকে সুযোগ দিয়েছি। ২০০৬ সালে কখনোই ভাবিনি প্রায় ২০ বছর পরে আমরা একে অপরের বিপক্ষে খেলব। '

অলিম্পিক স্বর্ণ এখন পর্যন্ত অধরাই থেকেছে জোকোভিচের কাছে। এবার প্যারিস অলিম্পিক দিয়ে সেই চক্র পূরণ করতে চান তিনি। একক লড়াইয়ে সোনা জয়ের আশা শেষ হলেও নাদাল ডাবলসে টিকে আছেন এখনো। যেখানে তার সঙ্গী কার্লোস আলকারাস।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo