• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে ‘ভয়াবহ হামলা’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেটেস্ট শো অন আর্থ ‘অলিম্পিক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঠিক আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে বড়সড় হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে একাধিক জায়গায় উচ্চ-গতির ট্রেন লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসের চেষ্টা হয়েছে ট্রেন চলাচল ব্যবস্থা।

ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ট্রেন সেবা স্বাভাবিক হতে এক সপ্তাহ লেগে যেতে পারে। 

ফ্রান্সের সরকারি রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানায়, পুরো রেল ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। পুরো রেল ব্যবস্থাকে পঙ্গু করে দিতেই এই হামলা। 

\"\"

এই হামলার ফলে অন্তত অন্তত ৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে ট্রেনে যাতায়াত করা যতটা সম্ভব এড়িয়ে চলতে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কারা কোন উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। শুক্রবার উদ্বোধন হবে অলিম্পিকের। তার আগেই অবশ্য বেশকিছু ইভেন্টে খেলা শুরু হয়েছে। 

\"\"

জানা গেছে, ফ্রান্সের একাধিক এলাকায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেল ব্যবস্থা পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্যই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন ও পরিচালন অবকাঠামোয়। রাতের অন্ধকারে একই সময়ে একাধিক এলাকায় এই তাণ্ডব চালানো হয়। অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন— ফরাসি রেলের এই তিনটি শাখা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo