ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ওমানের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। রাজকীয় পুলিশ বাহিনী এ হামলার জবাব দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মাসকাটের পূর্বাঞ্চলে অবস্থিত মসজিদটিতে এ হামলায় প্রাথমিকভাবে চার ব্যক্তির নিহত হওয়ার তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...
নিউজ ডেস্ক : মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

মন্তব্য (০)