ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের ‘সেফ জোন’ ঘোষিত আল মাওয়াসি এলাকায় খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবারের (১২ জুলাই) ওই বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছেন প্রায় ৩০০ নিরপরাধ ফিলিস্তিনি।
রবিবার (১৪ জুলাই) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানান। খবর আনাদোলুর।
তিনি বলেন, ইসরায়েলের এ হামলাই প্রমাণ করে গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই। আমি গভীরভাবে মর্মাহত আশ্রয়হারা নিরপরাধ মানুষদের হত্যার ঘটনায়। খান ইউনিসের এই শরনার্থী শিবিরে নারী ও শিশুদের ওপর চালানো এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলা চালানো আল-মাওয়াসির এলাকাকে ইসরায়েল ‘সেফ জোন‘ হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল।
ইসরায়েলি এক কর্মকর্তার দাবি, তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও উপ-প্রধান রাফা সালমাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামাস সন্ত্রাসীরাই ছিল, কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না।
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...
নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

মন্তব্য (০)