ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসিকে নিয়ে। পেরুরু বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এই তারকা। তবে এবার সুখবর দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই কোচ জানালেন সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুতি ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
গ্রুপপর্বে চিলির বিপক্ষে ম্যাচে বাম পায়ের ব্যথায় অস্বস্তি বোধ করতে দেখা যায় মেসিকে। পরে পেরুর বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। যদিও কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে খুব বেশি পারফরম্যান্স দেখাতে পারেননি। ফিটনেস নিয়েও শঙ্কা ছিল তার।
তবে সেমিফাইনালে মাঠে নামার আগে স্কালোনি পরিস্কার করে জানিয়ে দিলেন, শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে। ’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)