• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হচ্ছে। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথম বারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট চলবে রাত ১০টা পর্যন্ত। খবর বিবিসির।

স্থানীয় স্কুল এবং কমিউনিটি হলের মতো ভবনগুলোতে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন লাখ লাখ ভোটার। হাউজ অব কমন্সের ৬৫০ জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচন করবেন প্রায় ৪ কোটি ৬০ লাখ ভোটার। 

প্রতিটি এলাকা বা নির্বাচনী এলাকার ফলাফল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের জন্য অর্ধেকেরও বেশি আসন অর্থাৎ ৩২৬ আসনে জয়ী হতে হবে।

এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন দল থেকে প্রায় ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করছেন। মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের ডাক দেন। নিবন্ধিত ভোটার বা একজন ব্রিটিশ নাগরিক বা কমনওয়েলথ বা রিপাবলিক অব আয়ারল্যান্ডের যোগ্য নাগরিক যার বয়স ১৮ বছর বা তার বেশি এমন যে কেউ ভোটে অংশ নিতে পারবেন। 

২০২২ সালে আইনে পরিবর্তন আনার পর প্রায় ২০ লাখ ব্রিটিশ নাগরিক যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশে বসবাস করছেন তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে সক্ষম হয়েছেন।

এটাই প্রথম সাধারণ নির্বাচন যেখানে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের ভোটারদের ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার জন্য ফটো আইডি দেখাতে হবে। 

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বয়স্ক বা অক্ষম ব্যক্তির বাস পাস এবং ওয়েস্টার ৬০ প্লাস কার্ডসহ ২২টি আইডি কার্ড এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। 

২০০৩ সাল থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে ভোট দেওয়ার জন্য ৯টি বৈধ আইডি কার্ড রয়েছে যেগুলো দেখিয়ে ভোটারদের ভোট দিতে হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে যারা আইডি হারিয়েছেন তারা অন্য কোনো নিবন্ধিত ভোটারের মাধ্যমে জরুরি প্রক্সি ভোট দিতে পারবেন।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo