• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। 

বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরাইলের সেনা ঘাঁটিতে এই রকেট নিক্ষেপ করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। তার একে অপরের ওপর হামলা চালাচ্ছে। 

হিজবুল্লাহ বলেছে, আমাদের যোদ্ধারা ইসরাইলের উত্তর অঞ্চলের প্রধান বিমানবন্দর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।

লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আরও দুটি হামলার দাবি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরাইলের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়। তাদের বেশিরভাগ সফলভাবে ভুপাতিত করে হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে স্বাধীনতাকামী হামাসের হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস-মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের ভূ-খণ্ডের গভীরে হামলা চালিয়েছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo