• লিড নিউজ
  • আন্তর্জাতিক

 ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

নির্বাচনের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুজন। আমির হোসেন হাশেমি ও আলি রেজা জাকিনি ভোটাভুটি শুরু হওয়ার একদিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান– এ চার নেতার মধ্যে। 

এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ অনেকে। রইসির মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হতেই আজ আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo