• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চলমান গাজা ও ইউক্রেনে সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুশিয়ারি তুরস্কের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ও গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুশিয়ার করেছে তুরস্ক। দেশটির শীর্ষ কূটনীতিক বিশ্ব সম্প্রদায়কে অনতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেওয়ার ওপর জোর দিয়েছেন।    

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে। আড়াই বছর ধরে চলমান এই ‍যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার। আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতি দরকার।

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

দুই কূটনীতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন।

এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক সেটিই চাওয়া তুরস্কের। সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এই যুদ্ধ শুধু দুটি ভুখণ্ডেই সীমিত থাকছে না। বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে। 

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo