• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন, যাদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে দেশটির প্রধান শিল্প ক্লাস্টার অঞ্চল হাওয়াসেং-এ অ্যারিসেল নামে একটি ব্যাটারি প্রস্তুতকারক কারখানায়। এলাকাটি রাজধানী সিউল থেকে প্রায় ৯০ মিনিট দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার বিষয়ে কিম জিন-ইয়ং নামে স্থানীয় এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেল থেকে একটি সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
 
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি অগ্নিনির্বাপক কর্মীদের কারখানা থেকে ৬টি মৃতদেহ নিয়ে যেতে দেখেছেন। 

তবে আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারীদের জন্য মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম।

এর আগে স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায় যে, প্ল্যান্টের ভেতরে প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে। তবে কিম একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন দগ্ধ হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সেই সঙ্গে উদ্ধারকারীরা কারখানার ভেতরে থাকা আরও পাঁচজনকে খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান স্থানীয় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo