• লিড নিউজ
  • খেলাধুলা

২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ, ইতিহাস গড়লেন তানজিম সাকিব

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পুঁজি ছিল মাত্র ১০৬ রানের। এই পুঁজি নিয়েও নেপালের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বোলাররা বিশেষ করে তানজিম হাসান সাকিব অবিশ্বাস্য বোলিং করেছেন। ৪ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন ২১ বছর বয়সী পেসার।

দারুণ জয়ে বাংলাদেশ নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের দ্বিতীয় সেরা এবং তানজিম সাকিবের ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার ছিল আজ। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তরুণ এই পেসার।

এখানেই শেষ নয়। তানজিম হাসান সাকিব আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছেন সবচেয়ে বেশি ডট বল দিয়ে। নেপালের বিপক্ষে সাকিব মোট ২১টি ডট বল করেছেন (২৪ বলে)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে এর আগে কোনো বোলারের সর্বোচ্চ ডট করার রেকর্ড ছিল যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের। দুজনই ২০টি করে ডট দিয়েছিলেন। চলতি বিশ্বকাপেই বার্টম্যান শ্রীলঙ্কার বিপক্ষে এবং বোল্ট উগান্ডার বিপক্ষে ২০টি ডট দেন।

তানজিম সাকিব আজ তাদের রেকর্ড ভেঙেছেন। চোখ ধাঁধানো চার ওভারের বোলিং স্পেলে মাত্র একটি বাউন্ডারি হজম করেন ডানহাতি এ পেসার।

 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo