• খেলাধুলা

সুপার এইটের ওঠার দৌড়ে এগিয়ে বাংলাদেশ

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার এক ম্যাচে ঝুলে ছিল দুই দলের ভাগ্য। অসিরা আগেই নাম লিখিয়েছে সুপার এইটে। আজকের (রোববার) ম্যাচে স্কটল্যান্ড জিতলে উঠতো সুপার এইটে, বাদ পড়তো ইংল্যান্ড। স্কটিশরা হারায় ইংল্যান্ডের কপাল খুলেছে।

এরই সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে শুধু বাংলাদেশ। হ্যাঁ, কাগজে কলমে নেদারল্যান্ডসের সুযোগ থাকলেও শেষ দল হিসেবে সুপার এইটের ওঠার দৌড়ে এগিয়ে বাংলাদেশই।

আগামীকাল সোমবার টাইগারদের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে জিতলে তো যাবেই, হারলেও সুপার এইটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

কেননা তিন ম্যাচের দুটি জিতে এরই মধ্যে ৪ পয়েন্ট অর্জন করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেটও (০.৪৭৮) ভালো।

নেদারল্যান্ডসের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে যদি তারা জিতে যদি মোট ৪ পয়েন্ট পেয়েও যায়, তবু নেট রানরেটের ফাঁদে পড়বে ডাচরা। কেননা এখন তাদের রানরেট -০.৪০৮।

অর্থাৎ নেদারল্যান্ডসের লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, বাংলাদেশের বড় ব্যবধানে হারতে হবে নেপালের কাছে। আপাতদৃষ্টিতে যা কঠিন। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশই অষ্টম দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে সুপার এইটে।

 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo