• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত, ক্রু নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার অত্যাধুনিক এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটির আরোহী কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি। 

নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান এসইউ-৩৪ বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে এবং এর আরোহী ক্রুর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, ‘নর্থ ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রে পাহাড়ি এলাকায় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ বিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তস্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু নিহত হয়েছেন।

অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, অত্যাধুনিক সুখোই এসইউ-৩৪ ফাইটার জেট হচ্ছে সোভিয়েত-অরিজিন রাশিয়ান অল-ওয়েদার সুপারসনিক মিডিয়াম-রেঞ্জ ফাইটার-বোম্বার বিমান।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo