• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ১৫ কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে হুতি যোদ্ধারা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থায় কাজ করা ১৫ জন ইয়েমেনি কর্মীকে ধরে নিয়ে গেছে দেশটির হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তিন কর্মকর্তা শুক্রবার (৭ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

একের পর এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সশস্ত্র হুথি বিদ্রোহীরা জাতিসংঘের ৯ জন কর্মী, মার্কিন অর্থায়নে পরিচালিত গণতন্ত্রপন্থী গ্রুপ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিন কর্মী এবং স্থানীয় মানবাধিকার দলের তিনজনকে ধরে নিয়ে যায়। 

হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে। গতকাল তারা রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায়। এ সময় হুতি বিদ্রোহীরা ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটার জব্দ করে।

ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে, জাতিসংঘের ওই কর্মকর্তারা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন।

এ বিষয়ে জানতে জাতিসংঘ এবং এনডিআই’র সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের মুখপাত্রও কিছু বলতে রাজি হয়নি।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo