• গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ।

উন্মুক্ত আলেঅচনায় অংশ নেন, সাংবাদিক তসলিম উদ্দিন, ডাবলু কুমার ঘোষ, রফিকুল আলম, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম রঞ্জু, নাদিম হোসেন প্রমূখ।

কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের কল্যাণে এবং মান উন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল। অচিরেই সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করে পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
শেষে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo