• খেলাধুলা

কোহলির হাতে আনুষ্ঠানিকভাবে বর্ষসেরার পুরস্কার তুলে দিল আইসিসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে ট্রফি ও ক্যাপ তুলে দিয়েছে আইসিসি। 

কোহলি বর্ষসেরা নির্বাচিত হন এ বছরের জানুয়ারিতে। তবে এতদিন পুরস্কার হাতে পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানেই তার হাতে বর্ষসেরার পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ক্যাপ তুলে দেওয়া হয়েছে। তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে আইসিসি।

গত বছর মাঠে দুর্দান্ত সময় কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২.৪৭ গড় এবং ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ১১ ইনিংসে ৭৬৫ রান করে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেই যা সর্বোচ্চ রানের রেকর্ড।

বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে শতকের বিশ্বরেকর্ড ভেঙে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। এছাড়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের এশিয়া কাপ জয়েই তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। এরপর ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতবাহিনী। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo