• প্রশাসন

নো হেলমেট, নো ফুয়েল জোরদারে মাঠে নওগাঁর পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ। রবিবার শহরের মুক্তির মোড়ে মেসার্স সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এসময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সাথে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।

এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

  • company_logo