• খেলাধুলা

পেস আক্রমণ বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবেঃ ম্যাথু হেইডেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ১-০ তে পিছিয়ে পাকিস্তান। তারপরও বাবর আজমের দলকেই বিশ্বকাপের ডার্কহর্স মনে করেন অস্ট্রলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।

পাকিস্তানের বোলিং আক্রমণকে সবার থেকে এগিয়ে রাখছেন হেইডেন। অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির। তাছাড়া চোট কাটিয়ে ফিরেছেন নাসিম শাহ। সঙ্গে আছেন ইনফর্ম শাহিন আফ্রিদি। তাদের নিয়ে গড়া পেস আক্রমণ বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস হেইডেনের।

এ প্রসঙ্গে তিনি বলেন, যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স। তাদের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত, সেখানে শাহীন শাহ আফ্রিদি আছে। গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি। সে দারুণভাবে কামব্যাক করেছে। সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হারিস রউফ ফর্মে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী।

তিনি বলেন, পাকিস্তানের ব্যাটিং লাইন আপও অন্যতম সেরা। বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানরা নিজেদের দিনে যেকোনো দলকেই দুমড়ে মুচড়ে দিতে পারেন। তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে ফিল্ডিং নিয়ে।

সাবেক এই ওপেনার বলেন, তাদের সেরা তিন ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। সবসময়ের মতো তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং। আশা করছি এটা এই বছরে তাদের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্থ করবে না। তারা খুবই ভালো দল এবং তারা এমন একটি দল যাদের দিকে নজর রাখতে হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo