ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। দেশটির দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থ যাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্য যাচ্ছিল।
উত্তর প্রদেশ থেকে পরিবারের সদস্যদের বহনকারী বাসটি আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিক ধুমড়ে মুচড়ে গেছে। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান, বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। এতে আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

মন্তব্য (০)