• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছেঃ এরদোয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে, তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে ইসরাইলকে।

রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনেভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতাকালে এরদোগান বলেন, যেসব দেশ ইসরাইলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তারা ইসরাইলের রক্তপাতের সঙ্গে জড়িত।

তিনি বলেন, গত ২২৯ দিনে ইসরাইলের অবরোধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত করেছে, যা ইতিমধ্যেই একটি উন্মুক্ত কারাগার ছিল। 

এরদোগান আরও বলেন, যতক্ষণ পশ্চিমা শক্তিগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়ানো অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না।

তুর্কি নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে বিশ্বে নতুন সংঘাতের সৃষ্টি হতে পারে।

তিনি দাবি করেন, ইসরাইল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্চিত হয়েছে। 

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo