ফাইল ছবি
স্পোর্টস ডেস্কঃ এ কোন লেভারকুসেন! এই দলটিই কি সবমিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়েছে? পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগা? মাঠের খেলায় এমন ছন্নছাড়া লেভারকুসেনকে শেষ কবে দেখেছেন কোচ জাবি আলোনসো?
যে দলটি হারতেই ভুলে গিয়েছিল, সেই দলটিই কিনা ইউরোপা লিগের ফাইনালে এসে হজম করে বসলো তিন গোল! আসলে সব সাফল্যেরই একটা সীমানা আছে। সেই সীমানাদড়িতে এসে আছড়ে পড়লো লেভারকুসেন।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী হয়েছে লেভারকুসেন। এই নাইজেরিয়ানের অতিমানবীয় পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা।
বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।
লেভারকুসেনের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের ১২, ২৬ আর ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। শেষ পর্যন্ত তার একক নৈপুণ্যে ভর করেই শিরোপা উৎসবে মাতে আটালান্টা।
স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...
স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...
স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

মন্তব্য (০)