• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ও মহারাজপুর ইনিয়নের মধ্য শেখপাড়া গ্রামে বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রিশাদ ও তারিফা নামের ২ জনের মৃত্যু হয়েছে।নিহত রিশাদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিশাদ (১১) ও মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া গ্রামের তাজেমুল হকের মেয়ে তারিফা খাতুন (১৬)।

বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মতর্তা (তদন্ত) মাকসুদ রুপক। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় দুই ইউনিয়নের দুইজন বজ্রপাতে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মতর্তা (তদন্ত) মাকসুদ রুপক বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়।

এসময় তারা নিজ বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায়। হঠাৎ ঝড় ও পানির মধ্যে বজ্রপাতে নিহত হন রিশাদ ও তারিফা খাতুন। তিনি আরও বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo