• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সেনারা পূর্ব ইউক্রেনের অন্তত ৬টি গ্রামের দখল নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আজ শনিবার (১১ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা পূর্ব ইউক্রেনের অন্তত ৬টি গ্রামের দখল নিয়েছে এবং সেগুলোকে মুক্ত ঘোষণা করেছে। খবর এএফপির।

দখলে নেওয়া গ্রামগুলো হচ্ছে— রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোরিসিভকা, ওগিরভে, প্লেতেনিভকা, পুলনা ও স্ত্রিলেচা এবং দোনেৎস্ক অঞ্চলের কেরামিক গ্রাম। 

এদিকে রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সাঁজোয়া বহরের সহায়তায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার আকস্মিক এই অভিযান শুরু করে রাশিয়া। এর আগেও ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে অভিযান চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খারকিভে রুশ বাহিনীকে মোকাবিলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ বাহিনী খারকিভের সীমান্তবর্তী শহর ভভচানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালিয়েছে।

এর আগে ইউক্রেনের স্টেট গার্ডের দুই সদস্যের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ওই বাহিনীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে জেলেনস্কি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র উদঘাটন করে ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। এরপর বৃহস্পতিবার স্টেট গার্ডের সাবেক নেতা সের্হি রুডকে বরখাস্ত করেন জেলেনস্কি। অবশ্য রুডের উত্তরসূরির নাম এখনও ঘোষণা করা হয়নি।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo