• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জিম্মিদের আজ মুক্তি দিলে কালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজই জিম্মিদের মুক্তি দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। শনিবার (১১ মে) সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবারের বিভিন্ন কর্মসূচিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্নগুলো এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি নির্ভর করছে হামাসের উপরে। তারা যদি চায়, তাহলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব। জিম্মিরা মুক্তি পেলে আমরা এই সংঘাতের সমাপ্তিও টানতে পারি।

গত বছরের ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। তাদের ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি ২৫২ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

অতর্কিত ওই হামলার প্রতিক্রিয়ায় সেদিন রাত থেকেই হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাছাড়া এই সংঘাতে আহত হয়েছেন প্রায় ৭৮ হাজার ৭০০ জন ফিলিস্তিনি।

গত বছর নভেম্বরের শেষের দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলাকালীন ১০৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। তার আগে আরও চারজনকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের ধারণা, হামাসের কাছে এখনো ১২৮ জন জিম্মি রয়ে গেছেন। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, তিন জিম্মিকে জীবিত ও ১২ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, মারা যাওয়া জিম্মিদের মধ্যে তিনজন ‘ভুলবশত’ সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

আইডিএফ নতুন গোয়েন্দা তথ্য ও গাজায় পাঠানো সেনাদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলে জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জন জিম্মি মারা গেছেন। আর অক্টোবর থেকে আরও একজন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। বাকি জিম্মিদের কপালে কী আছে, তা এখনো অজানা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo